News Flash

Image

প্রশ্নপত্র ফাঁস, স্থগিত পরীক্ষা 

আগরতলা, ২২ ডিসেম্বর: প্রি-বোর্ড পরীক্ষার দশম শ্রেনির প্রশ্নপত্র ফাঁস হওয়ায় দ্বাদশের বাংলা পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিদ্যালয়শিক্ষা দপ্তর। হয়তো, ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা থেকেই পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, স্কুল শিক্ষার ক্ষেত্রে সমালোচনার অধ্যয় বিরাট। রাজ্যে পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র পরীক্ষার্থীর হাতে পৌঁছানো নতুন বিষয় নয়। এবারও প্রি-বোর্ড পরীক্ষার প্রশ্ন পরীক্ষার্থীদের কাছে পৌঁছে গিয়েছে। দুই হাজার টাকা দরে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সারা রাজ্যে এখন একই কেন্দ্রীয় প্রশ্নে সরকারি স্কুলগুলিতে পরীক্ষা হয়। প্রি-বোর্ড পরীক্ষা তার বাইরে নয়। ফলে, দশম শ্রেণির প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া মানে সব স্কুলে একই ব্যাপার ঘটেছে বলে ধারণা উড়িয়ে দেওয়া যায় না। তাই সম্ভবত দ্বাদশ শ্রেনীর বাংলা পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।

শিক্ষা দফতর এক বিবৃতি জারি করে জানিয়েছে, বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে নেই এমন সরকারী অনুদানপ্রাপ্ত এবং বেসরকারী বিদ্যালয়গুলিতে দ্বাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরর্বতীতে দিনক্ষন ঘোষণা করা হবে। 

Releated Posts

ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর-এর প্রয়াণে রাজ্য মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর আজ আগরতলায় অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির প্রয়াণ: আগামীকাল সমগ্র রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার আগামীকাল সমগ্র…

ByByReshmi Debnath Jul 20, 2026

ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়; একজনের অবস্থা আশঙ্কাজনক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস) : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে হামলায় চার…

ByBySandeep Biswas Jul 20, 2026

ডিজিপি অনুরাগকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top