News Flash

  • Home
  • Uncategorized
  • দাসপুরে গয়না তৈরির দোকানে বিস্ফোরণ, আহত ৭ জন কারিগর
Image

দাসপুরে গয়না তৈরির দোকানে বিস্ফোরণ, আহত ৭ জন কারিগর

দাসপুর, ২১ ডিসেম্বর (হি.স.): পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত নুনিয়াগোদা এলাকায় রুপোর গয়না তৈরির দোকানে গ্যাসের ক্যান বিস্ফোরণে ৭ জন কারিগর আহত হয়েছেন। বুধবার রাত ৮টা নাগাদ ওই বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কারিগররা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার রসকুন্ড এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রুপোর গয়না তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় গ্যাসের ক্যান বিস্ফোরিত হয়। আহতদের সঙ্গে সঙ্গে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ।

আহত শ্রমিকরা জানান, কারখানার ভেতরে গ্যাস ভর্তি ছোট ছোট অনেক সিলিন্ডার ছিল। হঠাৎ করেই তা বিস্ফোরিত হয়।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top