News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুদিনের রাজ্য সফরে বিএসএফ এর ডিজি নিতিন আগরওয়াল, খতিয়ে দেখলেন নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয়
Image

দুদিনের রাজ্য সফরে বিএসএফ এর ডিজি নিতিন আগরওয়াল, খতিয়ে দেখলেন নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর : ইন্দো- বাংলদেশ সীমান্ত রক্ষায় ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ-এর নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে বুধবার ত্রিপুরায় এসেছেন ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স,  নিতিন আগরওয়াল, এবং এডিজি (ইস্টার্ন কমান্ড) সোনালী মিশ্র, আইপিএস। সামনেই বাংলাদেশের নির্বাচন। তার আগে ইন্দো-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন তাঁরা।

আজ বিকেল ৫টা নাগাদ আগরতলা বিমানবন্দরে অবতরণ করেছেন তাঁরা। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানিয়েছেন রাম কৃপাল সিং, ডিআইজি (পিএসও), অফিসিয়াল আইজি, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার। সেখান থেকে তাঁরা সোজা চলে গেছেন শালবাগানস্থিত বিএসএফ- র ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে। শালবাগানের অফিসার্স ইনস্টিটিউটে ডিজি নিতিন আগরওয়ালকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

ফ্রন্টিয়ার সদর দপ্তর বিএসএফ শালবাগানের মিত্রিকা হলে পিএমএমএস পুরস্কারপ্রাপ্তদের জন্য এক অনুষ্ঠানের পর একটি প্রহরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এদিন।  প্রহরী সম্মেলনে জওয়ানদের সম্বোধন করে ডিজি বিএসএফ বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন এবং ঘন ঘন পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবেলায় জওয়ানদের উদ্বুদ্ধ করেছেন।  এদিন তিনি বাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করতে ব্যক্তিগত স্বাস্থ্য এবং জওয়ানদের যথাযথ প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন।

 তিনি সীমান্তে নিরাপত্তারক্ষীবাহিনীর অক্লান্ত প্রচেষ্টা এবং উত্সর্গের প্রশংসা করেছেন এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকরভাবে আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিএসএফ ত্রিপুরা সীমান্তের প্রচেষ্টার প্রশংসা করেছেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের ভয়াবহতা রোধে জোর দিয়েছেন এদিনের আলোচনায়।

ডিজি বিএসএফ এদিন ভারত-বাংলাদেশ সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং অপারেশনাল প্রস্তুতির পর্যালোচনা করেছেন।  দায়িত্বপ্রাপ্ত আই জি এদিন ত্রিপুরা সীমান্তের কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে  ডিজি বিএসএফ নিতিন আগরওয়ালকে অবহিত করেছেন।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top