News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাণীজ খাদ্য উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী
Image

প্রাণীজ খাদ্য উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী

আগরতলা, ২০ ডিসেম্বর : রাজ্যে প্রাণীজ খাদ্যের চাহিদা রয়েছে। তাই প্রাণীজ খাদ্য উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি অর্থবছর থেকে প্রাণীপালকদের সহায়তা দেওয়ার লক্ষ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মাননিধি প্রকল্প চালু করা হয়েছে। আজ বিলোনীয়ার পুরাতন টাউনহলে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মাননিধি প্রকল্পে লাভার্থীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, প্রাণীপালকদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে রাজ্যের অর্থনৈতিকভাবে অনগ্রসর প্রাণীপালকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, প্রাণীজ খাদ্যের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। প্রাণী স্বাস্থ্য সুরক্ষায়ও উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া প্রাণীপালকদের প্রাণী বীমার সুযোগ ও কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ দেওয়া হচ্ছে। রাজ্য সরকার প্রাণীপালকদের সহায়তায় ৯টি প্রকল্প চালু করেছে। 

তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মাননিধি প্রকল্পে রাজ্যের অর্থনৈতিকভাবে অনগ্রসর এমন ২ হাজার ৯০০ জন প্রাণীপালককে সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মাইলায়ু মগ, বিধায়ক স্বপ্না মজুমদার ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র। উপস্থিত ছিলেন বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল রঞ্জন গোপ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু বাহিদ এ, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা সুবীর দাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী ও অন্যান্য অতিথিগণ মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মাননিধি প্রকল্পে ১১ জন লাভার্থীর হাতে আর্থিক সহায়তা হিসেবে ব্যাঙ্কের চেকের রেপ্লিকা তুলে দেন। এই প্রকল্পে দক্ষিণ ত্রিপুরা জেলার ৩০০ জন প্রাণীপালককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top