News Flash

  • Home
  • দেশ
  • রাম মন্দির উদ্বোধনের দিনই কলকাতায় প্রতিবাদ মিছিল
Image

রাম মন্দির উদ্বোধনের দিনই কলকাতায় প্রতিবাদ মিছিল

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.) : ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনই কলকাতা শহরে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে বুদ্ধিজীবীদের একাংশ ও নাগরিক সংগঠন। তাঁদের অভিযোগ, রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে ধর্মের নামে দেশ জুড়ে রাজনীতি করতে চাইছে বিজেপি।

এরই প্রতিবাদ জানিয়ে ‘ভারতের বিভাজন নয় ঐক্য চাই’ এই দাবিকে সামনে রেখে ২২ জানুয়ারি কলকাতা শহরের ওয়েলিংটন স্কোয়ার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছে উদ্যোক্তারা।

শুধু মহা মিছিলই নয় ২২ থেকে ২৫ জানুয়ারি তিন দিনব্যাপী বিশেষ সম্মেলনের আয়োজন করেছেন উদ্যোক্তারা। তাঁদের দাবি, ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০ টি সংগঠনের কয়েক হাজার সদস্য উপস্থিত থাকবেন এই সম্মেলনে।

জানা গেছে, এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন সমাজকর্মী মেধা পাটেকার, বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ আরও অনেকে। উদ্যোক্তাদের দাবি, শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও কর্মসূচির সঙ্গে সহমত জানিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top