News Flash

  • Home
  • Uncategorized
  • গণধর্ষণের জের, উত্তর-পূর্ব দিল্লিতে আত্মঘাতী তরুণী
Image

গণধর্ষণের জের, উত্তর-পূর্ব দিল্লিতে আত্মঘাতী তরুণী

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): গণধর্ষণের জেরে উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহার এলাকায় আত্মঘাতী হলেন এক তরুণী| মঙ্গলবার

ফাইল ছবি
ফাইল ছবি

সকাল ৮টা নাগাদ ২২ বছরের ওই তরুণীর ঝুলন্ত দেহ আবিষ্কার করেন পরিবারের সদস্যরা| পুলিশ জানিয়েছে, নিজের বাড়িতেই আত্মহত্যা করেন ওই তরুণী| গত মে মাসে ২৪ বছরের এক যুবক ও তার সঙ্গীরা ওই তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ| পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে মৃতা অভিযোগ করেছেন, অভিযুক্তদের দ্বারা তাঁর পরিবারকে নিরন্তর চাপে রাখা হয়েছিল| এমনকি মামলা প্রত্যাহার করে আদালতের বাইরে আপোস করে নেওয়ার জন্য বারবার হুমকিও দেওয়া হচ্ছিল|
পারিবারিক সূত্রের খবর, সোমবার রাতে নিজের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন ওই তরুণী| মঙ্গলবার সকালে দরজা ধাক্কা দিয়ে কোনও সাড়া-শব্দ পাননি তাঁর মা| সকাল ৮টা নাগাদ, পরিবারের সদস্যরা দরজা ভেঙে তরুণীর ঝুলন্ত দেহ আবিষ্কার করেন| পুলিশ জানিয়েছে, গত মে মাসে এক বন্ধু ও তার পরিচিতদের দ্বারা ওই তরুণীর গণধর্ষণের পর একটি এফআইআর দায়ের করা হয়েছিল| তার আগে নিজের এক বন্ধুর সঙ্গে তরুণীর বিয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল প্রধান অভিযুক্ত| তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে| বর্তমানে তারা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে|
শোনা যাচ্ছে, প্রেমিকের থেকে বিয়ের প্রতিশ্রুতি পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিল নির‌্যাতিতা তরুণী| বিষয়টি জানার পর ওই যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার| পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, বাড়ি ছেড়ে যাওয়ার পর তরুণীকে তার প্রেমিকের এক বন্ধুও ধর্ষণ করে বলে অভিযোগ| মৃতু্যর আগে সুইসাইড নোটে তরুণী লিখে গিয়েছেন, পরিবারের বদনামের কারণে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তিনি|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top