News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভবিষ্যতের জন্য পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের কথা মাথায় রাখতে হবে : রাষ্ট্রপতি
Image

ভবিষ্যতের জন্য পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের কথা মাথায় রাখতে হবে : রাষ্ট্রপতি

হায়দরাবাদ, ১৯ ডিসেম্বর (হি.স.): ভবিষ্যতের জন্য পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের কথা মাথায় রাখতে হবে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার হায়দরাবাদ পাবলিক স্কুল সোসাইটির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন রাষ্ট্রপতি। নিজ বক্তৃতায় রাষ্ট্রপতি বলেছেন, “এটা নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থীরা শুধু একাডেমিক জ্ঞানই অর্জন করবে না বরং জীবন দক্ষতাও শিখবে।”

শিশুদের জীবনে কিছুটা আবেগ থাকার পরামর্শ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, তাঁদের এমন কাজের জন্য সময় বের করতে হবে যা তাদের সুখ এবং সন্তুষ্টি দেয়। সেই কাজটি করে তারা যে ইতিবাচক শক্তি পায় তা অন্যান্য কাজ করার ক্ষমতাও বাড়িয়ে দেবে। হায়দরাবাদ পাবলিক স্কুলের ১০০ বছরের যাত্রায় শিক্ষার্থীদের চমৎকার শিক্ষা দেওয়ার জন্য গোটা টিমের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top