News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানের আলওয়ার জেলায় বোলেরো ও ট্রেলারের সংঘর্ষে মৃত ৪, আহত ২
Image

রাজস্থানের আলওয়ার জেলায় বোলেরো ও ট্রেলারের সংঘর্ষে মৃত ৪, আহত ২

আলওয়ার, ১৯ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের আলওয়ার জেলায় বোলেরো এবং সিমেন্ট ভর্তি একটি ট্রেলারের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে রাজস্থানের আলওয়ার জেলায় জিন্দাউলি উপত্যকার কাছে বোলেরো এবং সিমেন্ট ভর্তি একটি ট্রেলারের সংঘর্ষ হয়।

ট্রেলারটি একটি খাদে উল্টে গেলে বোলেরোতে থাকা সমস্ত যাত্রী চাপা পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে, টানা দুঘণ্টার পরিশ্রমের পর ক্রেন ও জেসিবির সাহায্যে মৃতদেহ ও আহতদের সরানো সম্ভব হয়েছে। সবাইকে অ্যাম্বুলেন্সে করে আলওয়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। মৃতদের নাম, সুরেন্দ্র অরোরা, চালক বাবুলাল গুর্জর, রবীন্দ্র ও নটওয়ার। আহতরা হলেন,জুনিয়র ইঞ্জিনিয়ার রাজেশ গুর্জার এবং মাগন।

Releated Posts

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top