News Flash

Image

ছিনতাইকান্ডে অভিযুক্ত পুলিশের জালে 

চড়িলাম, প্রতিনিধি, ১৮ ডিসেম্বর।। গত ১৬ ডিসেম্বর সোনামুড়ার তাজুল ইসলাম নামে এক ব্যক্তির ইকো গাড়িতে করে আগরতলা থেকে ১৮ কার্টুন স্মার্ট ফোন নিয়ে শ্রীনগর হয়ে সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ভুট্টু সহ ছয় সাতজন দুষ্কৃতিকারী বজেন্দ্র কলোনি এলাকায় উনার গাড়ি আটকে সব গুলি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। অবশেষে গতকাল দুপুরে এসপি অফিস সংলগ্ন এলাকা থেকে আটক  বিশালগড়ের কুখ্যাত ছিনতাইবাজ মৃনাল হোসেন ওরফে ভুট্টুকে। উক্ত ঘটনায় নাম ধাম সহ তাজুল ইসলাম শ্রীনগর থানায় অভিযোগ জানালে পুলিশ ৩৪১/৩২৫/৩৯২/৪২৭/৩৪ আইপিসি  ধারায় একটি মামলা নথিভুক্ত করে যার নম্বর এসআরএন পিএস -২৫/২০২৩, রবিবার শ্রীনগর থানার পুলিশ বিশ্রামগঞ্জ থেকে ভুট্টুকে গ্রেফতার করে। সোমবার শ্রীনগর থানা থেকে ভুট্টুকে আদালতে সোপর্দ করলে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। বিশালগড় বাইপাসে ছিনতাই সহ আন্তঃরাজ্য গাঁজা, ইয়াবা, কফ সিরাপ, ব্রাউন সুগারের অবৈধ পাচার বানিজ্যের সঙ্গেও সরাসরি যুক্ত বলেও অভিযোগ রয়েছে এই মৃনাল ওরফে ভুট্টুর বিরুদ্ধে। মূলত বিশালগড়ের শাসক দলের এক প্রভাবশালী নেতার নাম ভাঙ্গিয়েই এই অবৈধ কারবার চালাতো ভুট্টু। ইতিপূর্বে রাজ্যের বেশ কিছু থানায় তার নামে মামলা থাকলেও পুলিশ তাকে গ্রেফতার তো দূরের কথা তার টিকির নাগালও পায়নি, তবে এবার শ্রীনগর থানার পুলিশ তাকে গারদে পুরে রাজ্য পুলিশের মান বাঁচিয়েছে বলেই ধারনা বিভিন্ন মহলের।বর্তমানে শুভবুদ্ধি সম্পন্ন বিশালগড়বাসী স্বস্তির নিঃশ্বাস পেয়েছে বলে ধারণা করছেন।

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top