News Flash

  • Home
  • দিনের খবর
  • চাকরি বাতিল নিয়ে এসএসসির তৃতীয় রিপোর্ট নিয়েও অসন্তুষ্ট হাই কোর্ট
Image

চাকরি বাতিল নিয়ে এসএসসির তৃতীয় রিপোর্ট নিয়েও অসন্তুষ্ট হাই কোর্ট

কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.) : নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র তৃতীয় রিপোর্টেও সন্তুষ্ট নয় কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ এখনও পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেনি এসএসসি। ফের অবস্থান স্পষ্ট করার সুযোগ দিল হাই কোর্ট।

সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ জানায়, আগামী দু’দিনের মধ্যে নিজেদের অবস্থান জানিয়ে চতুর্থ রিপোর্ট জমা দিতে হবে এসএসসি-কে।

হাই কোর্টের নির্দেশে গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং নবম-দশমের অনেকের চাকরি বাতিল হয়। চাকরিহারাদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট হাই কোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে মামলাটি ফেরত পাঠায়।

প্রথম দিনের শুনানিতেই হাই কোর্ট এসএসসি-কে বলেছিল, অবস্থান জানিয়ে তাদের রিপোর্ট জমা দিতে হবে। অনিয়মের ঘটনা ঘটলে তারা কী করে এবং এ ক্ষেত্রে তারা কী পদক্ষেপ করেছে, তা জানতে চায় আদালত।

সোমবার এসএসসি জানায়, সিবিআই তদন্তের ভিত্তিতে এবং হাই কোর্টের নির্দেশে নবম-দশমে ৯৫২ জনের সুপারিশপত্র বাতিল করেছে তারা। ওই ৯৫২ জনের উত্তরপত্র বা ওএমআর শিটে ‘অনিয়মের’ বিষয়টি স্বীকার করে নেয় এসএসসি। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র ক্ষেত্রে কিসের ভিত্তিতে সুপারিশপত্র বাতিল করা হয়েছে, তার সদুত্তর দিতে পারেনি এসএসসি। এসএসসির উত্তরে অসন্তুষ্ট ডিভিশন বেঞ্চ জানায়, আদালত কী বলেছে, তার থেকেও বড় কথা আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন?

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top