News Flash

  • Home
  • প্রধান খবর
  • সামাজিক ন্যায়বিচার ও সাম্যের উদ্দেশ্যে ব্যবহার করা উচিত প্রযুক্তি : রাষ্ট্রপতি
Image

সামাজিক ন্যায়বিচার ও সাম্যের উদ্দেশ্যে ব্যবহার করা উচিত প্রযুক্তি : রাষ্ট্রপতি

খড়গপুর, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রযুক্তির ওপর সবার অধিকার থাকতে হবে। সমাজে ব্যবধান বাড়াতে নয়, সামাজিক ন্যায়বিচার ও সাম্যের উদ্দেশ্যে ব্যবহার করা উচিত প্রযুক্তি। এই অভিমত পোষণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির কথায়, ডিজিটাল পেমেন্ট সিস্টেম সাধারণ মানুষের জীবনকে সহজ করেছে, এটাই প্রযুক্তির শ্রেষ্ঠ উদাহরণ। সোমবার আইআইটি খড়গপুরের ৬৯-তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আইআইটি খড়গপুরের মতো প্রতিষ্ঠানগুলিকে উদ্ভাবন এবং প্রযুক্তির মাধ্যমে একবিংশ শতাব্দীকে ভারতের শতাব্দী তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেছেন, “ভবিষ্যৎ প্রজন্ম এমন এক বিশ্বের উত্তরাধিকারী হবে, যেখানে ন্যায়বিচার, সাম্য ও সম্প্রীতি শুধুমাত্র আদর্শ নয় বরং এটি জীবনের একটি সাধারণ অংশ হবে, যেখানে উচ্চ-নীচের মধ্যে কোনও পার্থক্য থাকবে না এবং যেখানে প্রতিটি মানুষ ভয় ছাড়া বেঁচে থাকতে পারবে। এটাই আমাদের প্রয়াস হওয়া উচিত।” রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন, “ভারত এখন নতুন উচ্চতা অতিক্রম করছে, নতুন মান স্থাপন করছে এবং বিশ্বে বড় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা বসুধৈব কুটুম্বকমের চেতনায় বিশ্বের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলির সমাধান খুঁজে পাওয়ার জন্য উন্মুখ। ভারতের এই অমৃত কালে, প্রযুক্তির মাধ্যমে মন্থন করলেই আসবে স্বর্ণযুগ।”
রাষ্ট্রপতি বলেছেন, “কম্পিউটারাইজেশন, সৌর শক্তি, জিনোমিক্স এবং বৃহৎ ভাষার মডেল হল কিছু পরীক্ষা, যা সামাজিক জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনার সম্ভাবনা রাখে। ১৫০ বছর আগে যে রোগগুলি দুরারোগ্য বলে মনে হয়েছিল, সেগুলি এখন প্রায় বিনামূল্যে চিকিৎসা করা হয়। মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। এই বিশ্বকে আরও উন্নত ও অন্তর্ভুক্ত করতে প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ।” সকলকে প্রবৃদ্ধিমুখী, ভবিষ্যৎবাদী ও কৌতূহলী মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top