News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘দেশের জন্য দান করুন’ অভিযানের সূচনা করল কংগ্রেস, খাড়গে বললেন গান্ধীজিও অনুদান নিয়েছিলেন
Image

‘দেশের জন্য দান করুন’ অভিযানের সূচনা করল কংগ্রেস, খাড়গে বললেন গান্ধীজিও অনুদান নিয়েছিলেন

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): অভিনব ‘দেশের জন্য দান করুন’ অভিযানের সূচনা করল কংগ্রেস। সোমবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই অভিযানের সূচনা করেছেন। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে দলের জন্য ফান্ড সংগ্রহের স্বার্থে এই অভিযানের সূচনা করেছে কংগ্রেস। এই অভিযানের সূচনা করার পর খাড়গে বলেছেন, “এই প্রথমবার দেশের জন্য মানুষের কাছে অনুদান চাইছে কংগ্রেস। যদি আপনি শুধুমাত্র ধনী ব্যক্তিদের উপর নির্ভর করে কাজ করেন, তাহলে আপনাকে তাঁদের নীতি অনুসরণ করতে হবে… স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধীও জনগণের কাছ থেকে অনুদান নিয়েছিলেন।”

‘দেশের জন্য দান করুন’ – উদ্যোগটি কংগ্রেসের অনলাইন ক্রাউডফান্ডিং প্রয়াস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন বলেছেন, “দেশের জন্য দান-এর মাধ্যমে আমরা সাধারণ মানুষের সাহায্য নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব। কংগ্রেস সবসময় সাধারণ মানুষের সাহায্য পেয়েছে। মহাত্মা গান্ধীও দেশবাসীর সহযোগিতায় দেশের স্বাধীনতা অর্জন করিয়েছিলেন। সারা দেশে এই অভিযান চালানো হচ্ছে, যাতে মানুষজন এগিয়ে আসছেন এবং দেশের জন্য দান করছে।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top