News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রের পারভানিতে ট্রাক্টর ও গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ৫
Image

মহারাষ্ট্রের পারভানিতে ট্রাক্টর ও গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ৫

মুম্বই, ১৭ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের পারভানি জেলায় ট্রাক্টর ও ক্রুজার গাড়ির মধ্যে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন।

পারভানি জেলার পাথারি তহসিলের ওয়াদি পাটি গ্রামের কাছে শনিবার গভীর রাতে একটি ক্রুজার গাড়ি এবং একটি ট্রাক্টরের মধ্যে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয় এবং ৫ জন আহত হয়েছে। আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে পারভানি জেলার পারতুর তহসিল থেকে ৯জন ব্যক্তি একটি ক্রুজার গাড়িতে করে একটি মন্দিরে দর্শন করে ফিরছিলেন। হঠাৎ ওয়াদি পাটি গ্রামের কাছে সামনে থেকে আখ বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। মৃতদের নাম, আন্নাসাহেব হরিভাউ সোলাঙ্কে, অমল মার্তন্ড সোলাঙ্কে এবং দিগম্বর ভিকাজি কদম। আহতরা হলেন, উমেশ সোলাঙ্কে, সন্তোষ সোলাঙ্কে, কুন্ডলিক সুতার, কিশোর সোলাঙ্কে এবং আরও একজন। চারজন আহতের পরিচয় জানা গিয়েছে, কিন্তু একজনের পরিচয় এখনও জানা যায়নি।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top