News Flash

  • Home
  • দেশ
  • ‘রঙের রাজনীতি’ করছে বিজেপি, দিল্লি ওড়ার আগে বলে গেলেন মমতা
Image

‘রঙের রাজনীতি’ করছে বিজেপি, দিল্লি ওড়ার আগে বলে গেলেন মমতা

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : ‘রঙের রাজনীতি’ করছে বিজেপি। গেরুয়া রঙ করা নেই বলে স্বাস্থ্য দফতরের টাকা বন্ধ করে দিয়েছে। রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফের এই ভাষাতেই কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিমানবন্দরে ঢোকার পূর্বে আরও একবার মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন একশো দিনের কাজের টাকা, বাংলার বাড়ি, এমনকী স্বাস্থ্য দফতরের টাকাও বন্ধ করে দিয়েছে কেন্দ্র। মমতার দাবি, ‘রঙের রাজনীতি’ করছে বিজেপি। গেরুয়া রঙ করা নেই বলে স্বাস্থ্য দফতরের টাকা বন্ধ করে দিয়েছে। মমতা বলেছেন, “মেট্রো স্টেশনগুলিও গেরুয়া রঙ করে দিয়েছে। শিলিগুড়িতে গিয়ে দেখলাম সব বাড়িগুলিকে গেরুয়া রঙ করেছে। আর আমাদের বলছে সব স্বাস্থ্য কেন্দ্র গেরুয়া করতে হবে।”
মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুঁড়েছেন কেন গেরুয়া রঙ করা হবে? তিনি জানিয়েছেন, এ রাজ্যের ব্র্যান্ড রঙ নীল-সাদা। এটা কোনও পার্টির রঙ নয়। মমতার কথায়, “আমরাই প্রথম রঙের ব্র্যান্ড শুরু করি। এটা কী কথা! প্রতিটি জায়গায় শুধু বিজেপি-র লোগো লাগাতে হবে? আর বিজেপি-র রঙ করতে হবে?” তিনি আরও বলেছেন, “ওরা কি ঠিক করে দেবে কে কী খাবে? কে কী পরবে? মানুষের মাথা খারাপ করে দেওয়ার চেষ্টা। এটা নিয়ে আমরা আওয়াজ তুলব।”

প্রসঙ্গত, বঙ্গের সব স্বাস্থ্য কেন্দ্রের রঙ নীল-সাদা। তবে কেন্দ্রীয় সরকারের সাফ নির্দেশ, কেন্দ্রের আর্থিক বরাদ্দে যে স্বাস্থ্য কেন্দ্রগুলি তৈরি হবে তার রঙ হবে মেটালি হলুদ। সঙ্গে খয়েরি বর্ডার থাকতে হবে। ফলত, এই রঙ না থাকায় কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযোগ, পশ্চিমবঙ্গের ৮০০ কোটি টাকা বরাদ্দ আটকে রেখেছে দিল্লি।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top