News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশ্বের তৃতীয় মহাশক্তি হতে চলেছে ভারত : জগদীপ ধনখড়
Image

বিশ্বের তৃতীয় মহাশক্তি হতে চলেছে ভারত : জগদীপ ধনখড়

লখনউ, ১৭ ডিসেম্বর (হি.স.) : বিশ্বের তৃতীয় মহাশক্তি হতে চলেছে ভারত, রবিবার এই মন্তব্য করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রবিবার লখনউয়ের রাজাজিপুরমে আয়োজিত অটল স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জগদীপ ধনখড় একথা বলেন।

রবিবার লখনউয়ের রাজাজিপুরমে আয়োজিত অটল স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই উদ্বোধনী অনুষ্ঠানে জগদীপ ধনখড় বলেন, ভারত বিশ্বের তৃতীয় মহাশক্তি হতে চলেছে। আজ যদি অটলজী বেঁচে থাকতেন, তিনি দেখতেন যে ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতিযুক্ত দেশে পরিণত হয়েছে। আজ বিশ্ব আমাদের শক্তির স্বীকৃতি দিচ্ছে। আগামী পাঁচ বছরে আমরা জাপান ও জার্মানিকে পেছনে ফেলে এগিয়ে যাবো। এই অনুষ্ঠানে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, লখনউয়ের মেয়র সুষমা খার্কওয়াল এবং রাজ্যসভার সদস্য সুধাংশু ত্রিবেদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি আরও জানান, তিনি অটলজিকে খুব মিস করেন। অটলজি তাঁর নীতিতে অটল ছিলেন। তিনি বলেন, “আমি যখন কেন্দ্রে মন্ত্রী ছিলাম, ইউরোপীয় পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি ১৫ দিনের জন্য অটলজির সঙ্গ পেয়েছি”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী সংরক্ষণ বিল পাশ করে নারীদের ন্যায়বিচার দিতে কাজ করেছেন। এই পদক্ষেপে বিস্মিত বিশ্ব। এবার লোকসভা ও বিধানসভায় এক-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব পাবেন মহিলারা। এটি একটি বিশাল বিপ্লবী পদক্ষেপ। এই সংরক্ষণ সামাজিক ন্যায়বিচারের প্রতীক বলেও এদিন উল্লেখ করেন উপরাষ্ট্রপতি।
ধনখড় আরও জানান, স্বাস্থ্যই আজকের শাসন ব্যবস্থার অগ্রাধিকার। স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। আজ মানুষ এর গুরুত্ব বুঝতে পারছে। আমাদের সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যতই মেধাই থাকুক না কেন, আপনি সুস্থ না থাকলে কিছুই করতে পারবেন না। সুস্থ জীবনই জীবন। সুখী হতে চাইলে সুস্থ থাকুন। আয়ুষ্মান ভারত, প্রতিটি বাড়িতে টয়লেটের ধারণা আমাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। ভারতের মতো বিশাল দেশে কি প্রতিটি ঘরে আগে টয়লেট ছিল? অটলজির স্বপ্ন আজ পূরণ হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মায়াঙ্কেশ্বর শরণ সিং, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ডাঃ দীনেশ শর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top