News Flash

  • Home
  • দেশ
  • নদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে মৃত ২ বাংলাদেশি
Image

নদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে মৃত ২ বাংলাদেশি

নদিয়া, ১৭ ডিসেম্বর (হি.স.) : নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে মৃতদের পরিচয় মেলেনি বলেই খবর।

রবিবার বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বারোটা নাগাদ বাংলাদেশ থেকে দুই পাচারকারী নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার অন্তর্গত ৮২ নম্বর খুঁটির কাছে কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দেখা মাত্র তাদের বাধা দেয়। অভিযোগ, বিএসএফের কথায় কোনও কর্ণপাত না করেই মৃতরা এদেশে প্রবেশের চেষ্টা করে। সেই সময়ই বাধ্য হয়ে বিএসএফ জওয়ানরা গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। তাদের নাম সাজেদুর রহমান ও মইনুউদ্দিন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে দুই পাচারকারীর দেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা দুই পাচারকারীকে মৃত ঘোষণা করে। এর পর দেহ দুটি নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। এদিন ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান হবে বলে পুলিশ প্রশাসন সূত্রে খবর।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top