News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর আলোচনা সভা অনুষ্ঠিত
Image

শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার, ১৬ ডিসেম্বর : আজ শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর অনুষ্ঠিত হয় এক আলোচনাসভা।
আগামী ২১ শে ডিসেম্বর বগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত  হতে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মহড়া।  এই মহড়াকে সাফল্য মন্ডিত করতে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে মহকুমা শাসকের কর্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক আলোচনাসভা।

আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, ডি সি এম সৌমেন দেব, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক রাজীত সেন, শান্তির বাজার বনদপ্তরের আধিকারিক বাবুল মগ সহ অন্যান্য ডিপার্টমেন্টের আধিকারিকরা। আজকের এই আলোচনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য।

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top