News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে উদ্বোধন হলো একমাস ব্যাপী খেলো ধর্মনগর প্রতিযোগিতা
Image

ধর্মনগরে উদ্বোধন হলো একমাস ব্যাপী খেলো ধর্মনগর প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ ডিসেম্বর : দীর্ঘ প্রতীক্ষার পর ধর্মনগরের বুকে সাড়া জাগানো খেলো ধর্মনগর উদ্বোধন হলো শনিবার সকাল ৯ টায় বিবিআই ময়দানে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুরো পরিশোধের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ, পুরো পরিষদের এক্সিকিউটিভ অফিসার শ্যাম জ্যোতি জমাতিয়া, উত্তর জেলার যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক অমিত কুমার যাদব এবং অহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি নাথ।

 হাজার খানেক শিল্পীর শিল্প প্রদর্শনীর মাধ্যমে এই খেলো ধর্মনগর প্রতিযোগিতার উদ্বোধন হয়। একমাস ব্যাপী এই প্রতিযোগিতার পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন আহ্বায়ক শ্যামল কান্তি নাথ। প্রতিযোগিতার ম্যাসকটের নাম দেওয়া হয় গুড্ডু।

আড়াই থেকে তিন হাজার প্রতিযোগী একমাস ব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিধায়ক ফান্ডের ৪ লক্ষ ৮২ হাজার টাকা প্রাইজ মানি হিসেবে দান করা হয়। বিধায়ক বিশ্ববন্ধু সেন জানান ধর্মনগরে নেতাজি জন্মজয়ন্তী, বসন্ত উৎসব এবং মহালয়া এতদিন পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হতো এখন থেকে নতুন সংযোজন হলো খেলো ধর্মনগর প্রতিযোগিতা। ক্রিকেট ম্যাচের মাধ্যমে ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ এবং শিক্ষা ভবন মন্তেসরি এর মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আজ থেকে দীর্ঘ এক মাস এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ধর্মনগর শহর জমজমাট হয়ে থাকবে। রাজ্যের বুকে এই ধরনের প্রতিযোগিতা প্রথম হচ্ছে বলে বর্ণনা করা হয়।

Releated Posts

আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…

ByByNews Desk Jul 4, 2026

আদিবাসীদের অধিকার খর্ব করে করপোরেটদের স্বার্থ রক্ষা করছে বিজেপি: ডিওয়াইএফআই

আগরতলা, ৪ জুলাই: আদিবাসীদের সাংবিধানিক অধিকার খর্ব করে তাদের জমি, জঙ্গল ও প্রাকৃতিক সম্পদ করপোরেট সংস্থার হাতে তুলে…

ByByNews Desk Jul 4, 2026

কৃষক সভার ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিলোনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

বিলোনিয়া, ৪ জুলাই :  সারা ভারত কৃষক সভার ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী এক বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।…

ByByNews Desk Jul 4, 2026

বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তিতে রোগী ও পরিজনরা

বাইখোড়া, ৪ জুলাই: শান্তিরবাজার মহকুমার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টানা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top