ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।।তালতলা মাঠে খুবই স্বল্প রানে গুটিয়ে গেল কর্নেল কোচিং সেন্টার। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে শনিবার ঘটলো এই ঘটনা। টস জিতে কর্নেল শিবির প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়। তবে এগিয়ে চলোর বিষাক্ত বোলিংয়ের কাছে মুখ থুবড়ে পড়ে কর্নেল শিবির। একে একে ব্যাটসম্যানরা ২২ গজে এসে উইকেট হারিয়ে ব্যাক টু পেভেলিয়ান। এই অবস্থায় বহু কষ্টে ২৪.১ ওভার খেলে সব উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে কর্নেলের স্কোর দাঁড়ায় মাত্র ২১ রানে। বল হাতে এগিয়ে চলো সংঘের হয়ে তিনটি করে উইকেট দখল করে দিগ্বিজয় মজুমদার, ময়ুক চক্রবর্তী ও শঙ্খদীপ দাসরা। জয়ের জন্য এগিয়ে চলোর সামনে টার্গেট দাঁড়ায় ২২ রানের। যাকে মাত্র ৪.১ ওভারেই কোনো উইকেট না হারিয়ে অনায়াসেই হাসিল করে নেয় এগিয়ে চলো সংঘ।

ছোটদের ক্রিকেটে এগিয়ে চলোতে সহজ আত্মসমর্পণ কর্নেল চৌমুহনির
Tags:
Releated Posts
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…
খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং
লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…
আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ
নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

















