News Flash

  • Home
  • খেলা
  • যশ, শ্রেষ্ঠাংশুর অনবদ্য ব্যাটিং মডার্নকে হারিয়ে জয়ী প্রগতি
Image

যশ, শ্রেষ্ঠাংশুর অনবদ্য ব্যাটিং মডার্নকে হারিয়ে জয়ী প্রগতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। অনবদ্য ব্যাটিং। একদিকে যশ তো অপরদিকে শ্রেষ্ঠাংশু। দুজনের ব্যাটিংয়ে কুপোকাত হয়ে গেল মডার্ন ক্রিকেট একাডেমি। সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে ডক্টর বি আর আম্বেদকর মাঠে শনিবার এই ঘটনা ঘটলো। টস জিতে মর্ডান শিবির প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে মর্ডানের স্কোর দাঁড়ায় ১১৪ রানে। ব্যাট হাতে দলের পক্ষে উজ্বল দেব ৩৬, দীপজয় দেবনাথ ১৮, শুভম দাস ১৪, পঙ্কজ শীল ১৩, অর্ঘ দেব ২৭ রান করে। বলে প্রগতির হয়ে দুটো করে উইকেট নেয় রাহুল মিয়া ও ইয়াশ দেববর্মা। জয়ের জন্য প্রগতির সামনে টার্গেট দাঁড়ায় ১১৫ রানের। যাকে তাড়া করতে নেমে দল প্রগতি শিবির ২১.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। ব্যাটে প্রগতি প্লে সেন্টারের পক্ষে শ্রেষ্ঠাংশু দেব অপরাজিত ৪০ এবং ইয়াশ দেববর্মা অপরাজিত ৭১ রান করে। ইয়াসের ইনিংসে ১১ টি চার ও দুটি ছয় এবং শ্রেষ্ঠাংশুর ইনিংসে পাঁচটি চারের মার শামিল রয়েছে। সুবাদে দুর্দান্ত জয় হাসিল করেই মাঠ ছাড়লো প্রগতি প্লে সেন্টার।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top