News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক অঙ্গনওয়ারী কর্মীকে ধর্ষনের চেষ্টা, ঘটনায় নগদ অর্থ সহ সোনার অলঙ্কার ছিনতাই
Image

এক অঙ্গনওয়ারী কর্মীকে ধর্ষনের চেষ্টা, ঘটনায় নগদ অর্থ সহ সোনার অলঙ্কার ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ ডিসেম্বর : ঊনকোটি জেলার কৈলাসহরের  সফরিকান্দি এলাকায় এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ধর্ষণের চেষ্টা ও মারধর করে গুরুতরভাবে জখম করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে ইরানি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
 সংবাদে প্রকাশ, ওই এলাকার বাসিন্দা সাইদুন নেসা বেগম  ওই এলাকারই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অভিযোগ, গতকাল বিকেলবেলা তিনি অফিসের কাজে গৌরনগর গিয়েছিলেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সফরিকান্দি এলাকায় যেতেই দুষ্কৃতীরা উনার উপরে ঝাপটে পড়ে এবং ধানের জমিতে নিয়ে বলপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে বলেও অভিযোগ। পাশাপাশি বেধড়কভাবে মারধর করেন ওই মহিলাকে।

ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলাকে প্রাণে মারবার চেষ্টা করে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ। এমনকি দুষ্কৃতিকারীরা ওই মহিলার সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা এবং ব্যাংকের এটিএম ও স্বর্ণের অলংকারও ছিনিয়ে নেয়। দুষ্কৃতীরা সাইদুন নেছা বেগমকে মারধোর করার ফলে গুরুতরভাবে আহত হয়েছেন তিনি। তবে কি কারনে উনার উপরে দুষ্কৃতীরা আক্রমণ চালাল তা এখনোও জানা যায়নি।

পরবর্তীকালে ওই মহিলার চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। তখনই নাকি দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আক্রান্ত মহিলা দুষ্কৃতীদের মধ্যে একজনকে  সনাক্ত করতে পেরেছেন ,যার নাম আজির উদ্দিন। তার বাড়ি সফরি কান্দি এলাকায় বলে জানিয়েছেন মহিলা।

উক্ত বিষয় নিয়ে ইরানি থানায় সাইদুন নেছা বেগম আজির উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ মূলে তদন্ত শুরু করেছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় সাইদুন নেছা বেগম কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top