News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন হাইকোর্ট ভবন নির্মাণের পরিকল্পনা তৈরির নির্দেশ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির
Image

নতুন হাইকোর্ট ভবন নির্মাণের পরিকল্পনা তৈরির নির্দেশ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

হায়দরাবাদ, ১৫ ডিসেম্বর (হি.স.) : নতুন হাইকোর্ট ভবন নির্মাণের পরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। শুক্রবার হায়দরাবাদে একটি পর্যালোচনা সভায় তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সংশ্লিষ্ট আধিকারিকদের এই নির্দেশ দেন।

তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি শুক্রবার হায়দরাবাদে একটি পর্যালোচনা সভায় ২০২৪ সালের জানুয়ারিতে নতুন তেলেঙ্গানা হাইকোর্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এদিন সভায় এসংক্ৰান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশ দেন। শুক্রবার একটি সরকারি বিবৃতিতে একথা জানানো হয়েছে। শুক্রবার নতুন হাইকোর্ট ভবন নির্মাণের পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাধে এবং হায়দরাবাদে তেলেঙ্গানার এমসিআরএইচআরডি ইনস্টিটিউটের শীর্ষ আধিকারিকরা। এই বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি ও আইনজীবীরা বর্তমান হাইকোর্ট ভবনের জরাজীর্ণ অবস্থার প্রসঙ্গ তুলে ধরে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী রেবন্ত সবকিছু জেনে রাজেন্দ্রনগরে ১০০ একর জমিতে একটি নতুন হাইকোর্ট ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় তহবিলের কথা জানান।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top