News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় উত্তাল লোকসভা, স্পিকার বললেন আমরা সবাই উদ্বিগ্ন
Image

নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় উত্তাল লোকসভা, স্পিকার বললেন আমরা সবাই উদ্বিগ্ন

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল সংসদের নিম্নকক্ষ লোকসভা। বুধবার লোকসভাতেই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। এই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বৃহস্পতিবার লোকসভার অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয় সরকারের স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করেন বিরোধী সাংসদরা। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন।

নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় লোকসভার স্পিকার ওম বিড়লা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এদিন লোকসভায় বলেছেন, “গতকাল সদনে যা হয়েছে, সে জন্য আমরা সবাই উদ্বিগ্ন। সংসদের নিরাপত্তার দায়িত্ব লোকসভা সচিবালয়ের।” প্রসঙ্গত, সংসদে ১৩ ডিসেম্বর, বুধবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় লোকসভা সচিবালয় আট কর্মীকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top