News Flash

  • Home
  • বিদেশ
  • এবার বাইডেনের বিরুদ্ধে শুরু ইমপিচমেন্ট প্রক্রিয়া
Image

এবার বাইডেনের বিরুদ্ধে শুরু ইমপিচমেন্ট প্রক্রিয়া

ওয়াশিংটন, ১৪ ডিসেম্বর (হি.স.) : এবার প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্ত শুরু করল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। ছেলে হান্টার বাইডেনের ‘ব্যবসায়িক দুর্নীতি’কে হাতিয়ার করে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়েছে। পালটা, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট বাইডেন।২০২৪-এ প্রেসিডেন্সিয়াল নির্বাচনকে কেন্দ্র করে বেনজির রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে আমেরিকায়। পুত্র হান্টারের ব্যবসা থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বাইডেন, বেশ কয়েকদিন ধরেই এমন প্রশ্ন উঠছে আমেরিকার রাজনৈতিক মহলে। সেই প্রশ্ন হাতিয়ার করেই প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্ত শুরু করল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের দখলে থাকা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। মূলত শাসকদলের উপর পালটা চাপ তৈরির কৌশল। কারণ উচ্চকক্ষ সেনেটের রাশ রয়েছে বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির হাতে। তাই বিশ্লেষকদের মতে, নিম্নকক্ষে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ হলেও সেনেটে তা আটকে যাবে।

উল্লেখ্য, ইমপিচমেন্টের লক্ষ শুধু বর্তমান কোনও পদাধিকারীকে পদ থেকে সরানো নয়, ভবিষ্যতে যাতে তিনি সেই পদে ফের প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন, সে দিকটা নিশ্চিত করা। ফলে বাইডেন ইমপিচড হলে তিনি আর প্রেসিডেন্ট পদের লড়াইয়ে নামতে পারবেন না। এর আগে দুবার ইমপিচমেন্ট প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছিল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেলের সঙ্গে সোমবার নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top