News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে আরও ৫০০টি বৈদ্যুতিক বাসের যাত্রা শুরু, সাক্সেনা বললেন এই উদ্যোগে কমবে দূষণ
Image

দিল্লিতে আরও ৫০০টি বৈদ্যুতিক বাসের যাত্রা শুরু, সাক্সেনা বললেন এই উদ্যোগে কমবে দূষণ

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে আরও ৫০০টি বিলাসবহুল বৈদ্যুতিক বাসের যাত্রা শুরু হল। বৃহস্পতিবার দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৫০০টি বৈদ্যুতিক বাসের যাত্রার সূচনা করেছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা বলেছেন, এই উদ্যোগে দিল্লিতে কমবে দূষণ।

উপ-রাজ্যপাল সাক্সেনার কথায়, “আমরা যে ৫০০টি বাসের যাত্রার সূচনা করেছি, তা দূষণ রোধে সাহায্য করবে…আমাদের দিল্লির উন্নতি করতে হবে এবং এই লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে।” মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আমি খুশি যে ৫০০টি বাস যুক্ত হয়েছে। আমি এ জন্য দিল্লিবাসীকে অভিনন্দন জানাতে চাই। আমি উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনাকে ধন্যবাদ জানাতে চাই, এই অনুষ্ঠানটি করার জন্য। এখন দিল্লিতে আমাদের ১,৩০০টি বৈদ্যুতিক বাস রয়েছে।”

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top