News Flash

  • Home
  • দিনের খবর
  • লাইনচ্যুত ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, মৃত ১
Image

লাইনচ্যুত ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, মৃত ১

ঢাকা, ১৩ ডিসেম্বর (হি. স.): লাইনচ্যুত ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। রেললাইন কেটে রাখার অভিযোগ উঠেছে। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের সাতটি বগি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজিপুরের বনখড়িয়া (চিলাই নদীর) ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। মোহনগঞ্জ থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। গাজিপুরের রাজেন্দ্রপুর স্টেশন পার হওয়ার পরই বিকট শব্দ হয়। ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীরা চিৎকার শুরু করেন। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুতগতিতে ট্রেন চললে আরও ক্ষয়ক্ষতি হতে পারত বলে মনে করা হচ্ছে।

এদিকে, ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলি যাতে নিরবচ্ছিন্নভাবে ঢাকা থেকে চলাচল করতে পারে সেজন্য রুট পরিবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলি ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে। এদিকে দুর্ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top