News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা নির্বাচনে এককভাবে লড়াই করবে সিপিএম, মানিক সরকারের মন্তব্য একান্তই ব্যক্তিগত : সুদীপ
Image

লোকসভা নির্বাচনে এককভাবে লড়াই করবে সিপিএম, মানিক সরকারের মন্তব্য একান্তই ব্যক্তিগত : সুদীপ

আগরতলা,১৩ ডিসেম্বর: লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএম এককভাবে লড়াই করবে। সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই মন্তব্য একান্তই ব্যক্তিগত। বিজেপিকে সরাতে এধরনের মন্তব্য অপ্রাসঙ্গিক। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত বাসুদেব আচারিয়ার স্মরণসভায় গিয়ে লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএম এককভাবে লড়াই করবে দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন। তাঁর সাফ কথা ছিল, তেইশের বিধানসভা নির্বাচনে শত্রু- মিত্রের পরিচয় মিলেছে। তাই লোকসভা নির্বাচনে এককভাবে লড়াইয়ে কোমড় শক্ত করতে হবে।

আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই মন্তব্য একান্ত ব্যক্তিগত, এটি দলের মন্তব্য নয়। বিজেপিকে সরাতে এধরনের মন্তব্য অপ্রাসঙ্গিক

Releated Posts

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top