News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলার স্ট্রিট ভেন্ডারদের কল্যাণে পুর নিগম বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: মেয়র
Image

আগরতলার স্ট্রিট ভেন্ডারদের কল্যাণে পুর নিগম বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: মেয়র

আগরতলা, ১৩ ডিসেম্বর: আগরতলার স্ট্রিট ভেন্ডারদের কল্যাণে পুর নিগম বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। আগরতলা পুর নিগম এলাকায় এখন ২,৭৩৮ জন স্ট্রিট ভেন্ডার রয়েছেন। স্ট্রিট ভেন্ডারদের প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার মাধ্যমে ১০ থেকে ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হচ্ছে। আজ টাউনহলে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা ও জাতীয় শহুরী আজীবিকা মিশনে লাভার্থী সম্মেলন একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন মেয়র বলেন,  আগরতলা পুর নিগম ‘নতুন আগরতলা’ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগরতলা পুর নিগম নতুন রাস্তা নির্মাণ, পুরাতন রাস্তা সংস্কার, পুরাতন ও পরিত্যক্ত পুকুরকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। 

তাছাড়াও শহরের নালা সংস্কার, বৈদ্যুতিকরণ, বাড়ি বাড়ি আবর্জনা সাফাই, ওপেন জিম চালু পানীয়জলের সুযোগ সম্প্রসারণের প্রয়াস নেওয়া হয়েছে। তিনি বলেন, আগরতলা পুর নিগমের বর্তমান গভর্নিং বডির ২ বছর পূর্তি হয়েছে। আগামী ৩ বছরে আগরতলা পুর নিগমকে নতুনভাবে গড়ে তোলার জন্য বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। 

তিনি বলেন, নিগমের এই ২ বছরের রিপোর্ট কার্ড নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আত্মনির্ভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার প্রয়াস নিয়েছেন।  

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top