News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোহন যাদবকে নিয়ে আত্মবিশ্বাসী শিবরাজ, বললেন নতুন মুখ্যমন্ত্রী রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন
Image

মোহন যাদবকে নিয়ে আত্মবিশ্বাসী শিবরাজ, বললেন নতুন মুখ্যমন্ত্রী রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন

ভোপাল, ১৩ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদবকে নিয়ে প্রবল আত্মবিশ্বাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বুধবার শিবরাজ বলেছেন, নতুন মুখ্যমন্ত্রী রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। বুধবার সকালে ভোপালের স্মার্ট পার্কে চাড়া গাছ রোপণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “নতুন মুখ্যমন্ত্রী রাজ্যের সমৃদ্ধি, উন্নয়ন এবং জনকল্যাণকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন, এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।”

নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদবকে অভিনন্দন জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমি বিশ্বাস করি, নতুন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। তাঁর জন্য শুভ কামনা রইল।” প্রসঙ্গত, বুধবার মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডঃ মোহন যাদব। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top