News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ : খাড়গে
Image

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ : খাড়গে

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.) : সন্ত্রাসের বিরুদ্ধে দেশ দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ বলে বুধবার মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংসদ ভবন কমপ্লেক্সে ২০০১ সালের হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন। শ্রদ্ধা জানানোর পর তিনি সোশ্যাল মিডিয়া এক্স -এ পোস্ট করে একথা লেখেন। তিনি এক্স-এ লেখেন, “আমরা শহীদদের অদম্য সাহসিকতাকে স্যালুট জানাই এবং আমরা সবসময় তাদের কাছে ঋণী থাকব, আমাদের চিন্তা তাদের পরিবারের জন্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ”।

এরপর কংগ্রেস দলের তরফ থেকে এক্স-এ পোস্ট করা হয়। সেই পোস্টে কংগ্রেস লিখেছে, ” আজ কংগ্রেস সভাপতি খাড়গে এবং দলের বর্ষীয়ান নেত্রী সোনিয়া গান্ধী সংসদ হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গণতন্ত্রের মন্দির রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গকারী এই শহীদদের কাছে দেশ চিরঋণী থাকবে”। ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে সন্ত্রাসবাদীদের হামলায় সংসদ ভবনের রক্ষী এবং দিল্লি পুলিশের কর্মী সহ মোট নয়জন শহীদ হয়েছিলেন।

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top