News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্থানীয় শক্তিশালী প্রার্থীর উপযোগিতার ওপর গুরুত্ব দিতে চান মমতা
Image

স্থানীয় শক্তিশালী প্রার্থীর উপযোগিতার ওপর গুরুত্ব দিতে চান মমতা

শিলিগুড়ি, ১২ ডিসেম্বর (হি.স.): যে রাজনৈতিক দল যেখানে শক্তিশালী, সে সেখানে লড়াই করুক। আইএনডিআইএ-র বৈঠকেও সেই নীতিতেই জোর দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার শিলিগুড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে রয়েছে সেই।

স্থানীয় শক্তিশালী প্রার্থীর উপযোগিতার বিষয়ে আগেও বার বার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলাফলের জন্য খানিকটা কোণঠাসা। সেই জায়গা থেকে নেতৃত্বের স্থান নিতে চায় তৃণমূল। এমনই মত রাজনৈতিক মহলের একাংশের।

সদ্যসমাপ্ত তিন রাজ্যের নির্বাচনে বিরোধীদের ভরাডুবির পর আগামী সপ্তাহে বৈঠকে বসছে আইএনডিআইএ। ১৯ তারিখ দিল্লির কনস্টিটিউশন হলে মিলিত হবেন বিরোধী ১৭ দলের প্রতিনিধিরা। বৈঠকে থাকবেন তৃণমূলনেত্রী। তার আগে মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এনিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন তিনি।

মমতা বলেন, ”আজ বাংলা যা ভাবে, দেশ ভাবে আগামিকাল। তাই আইএনডিআইএ-র নেতৃত্ব দেব আমরাই।” তাঁর এই বার্তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।

বাংলার পথ ধরে আগামী দিনে দেশ এগিয়ে যাবে, সে কথা আগেও একাধিকবার উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়ির সরকারি অনুষ্ঠানে তিনি ফের বললেন, “আমাদের বাংলাই ভারতকে নেতৃত্ব দেবে। আর সকলকে আমরা মর্যাদা দেব। সকলের জন্য কাজ করব।”

মনে করা হচ্ছে, তাঁর এই বার্তা যথেষ্ট ইঙ্গিতবাহী। আগামী সপ্তাহে আইএনডিআইএ-র বৈঠকের আগে তৃণমূলনেত্রী বুঝিয়ে দিতে চাইলেন, কংগ্রেসের ‘দাদাগিরি’ মোটেই বরদাস্ত করা হবে না।

বিরোধীদের আসন্ন বৈঠকে আগামী লোকসভা ভোটের আসন রফা নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top