News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গরু চোর সন্দেহে এক যুবককে আটক, বেধড়ক মারপিটে গুরুতর আহত ওই ব্যক্তি
Image

গরু চোর সন্দেহে এক যুবককে আটক, বেধড়ক মারপিটে গুরুতর আহত ওই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ ডিসেম্বর : কৈলাসহর ভগবাননগর ৬ নং ওয়ার্ড এলাকায় গরু চোর সন্দেহে  ২ যুবককে মারপিট করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  

ঘটনার বিবরণে প্রকাশ, ডিসেম্বরের আট তারিখ ওই এলাকার বাসিন্দা আব্দুল মুকিত এবং উনার ছোট ভাই আব্দুল জলিলকে ওই এলাকার বাসিন্দা আজহার আলী ও লিটন আলী মিলে ওদের বাড়ির সামনে এসে ওরা দুই ভাইকেবাড়ীর সামনেএসে ডেকে বের করে। তারপর ওরা বাইরে বের হলে তাদেরকে বলপূর্বক একটি গাড়িতে তুলে হীরাছরা চা বাগান এলাকায় নিয়ে গিয়ে বেধড়ক ভাবে মারপিট চালায়। তারপর আব্দুল মুকিত এবং আব্দুল জলিলকে পুনরায় একটি গাড়ির মধ্যে তুলে নিয়ে গিয়ে মুরইবাড়ী এলাকায় একটি গাছের সাথে বেঁধে বেধড়কভাবে মারপিট চালায়।

 তারপর ভগবাননগর এলাকার বাসিন্দা আকবর আলীর বাড়িতে ওরা দুই ভাইকে নিয়ে আসা হয়। সেখানেই ওদেরকে রাখা হয় দুদিন তারপর স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে ঘরে নিয়ে আসা হয় ।

পরবর্তীকালে আব্দুল মুকিত আব্দুল জলিলকে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আব্দুল মুকিতকে প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়। কর্তব্যরত চিকিৎসক কিন্তু আব্দুল জলিলের অবস্থা বেগতিক দেখে তাকে জেলা হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। 

আজ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। বর্তমানে আব্দুল জলিলের অবস্থা সংকটজনক। এখানেই শেষ নয় আব্দুল মুকিত আজ সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানায় যে গরু চোর সন্দেহে তাদেরকে মারপিট চালানো হয় ।পাশাপাশি এই মার পেটের পেছনে সম্পূর্ণভাবে হাত রয়েছে আকবর আলীর উক্ত বিষয় নিয়ে আব্দুল মুকিত ওই এলাকার আটজনের বিরুদ্ধে কৈলাশহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে ।অন্যদিকে আব্দুল মুকিত তারও জানা যায় তাদের একটি গাড়ি রয়েছে সেই গাড়িটিও নাকি আব্দুল মুকিতের পরিবারের পক্ষ থেকে ছিনিয়ে নিয়েছে। ওই ওরা তাই আজ ন্যায্য বিচারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় আব্দুল মুকিত।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top