News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দুমকার উদ্দেশ্যে রওনা দেওয়ায় ইডি সমন এড়ানোর জল্পনা
Image

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দুমকার উদ্দেশ্যে রওনা দেওয়ায় ইডি সমন এড়ানোর জল্পনা

রাঁচি, ১২ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মঙ্গলবার দুমকার উদ্দেশ্যে রওনা দেওয়ায় সর্বত্র তাঁর ইডি সমন এড়ানোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। সোরেন মঙ্গলবার সরকারের আউটরিচ কর্মসূচিতে অংশ নিতে ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় রাজধানী দুমকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুমকা যাত্রার সঙ্গে সঙ্গে হেমন্ত সোরেনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সমন এড়িয়ে চলার গুঞ্জন শুরু হয়ে গিয়েছে চারিদিকে।

সরকারি সূত্র জানিয়েছে, জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি সোরেনকে পাঠায় । ৪৮ বছর বয়সী সোরেনকে এদিন সকাল ১১টায় হিনু এলাকায় ফেডারেল এজেন্সির আঞ্চলিক অফিসে জবানবন্দি দিতে বলা হয়েছিল। সেইসঙ্গে অর্থ পাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে তাঁর বিবৃতি রেকর্ড করতে বলা হয়েছিল। এটি ছিল সোরেনের জন্য জারি করা ষষ্ঠ ইডি সমন। কিন্তু সোরেন কোনও জবানবন্দি দেননি বরং পরিবর্তে সুপ্রিমকোর্টে এবং পরে ঝাড়খণ্ড হাইকোর্টে ইডির পদক্ষেপ থেকে সুরক্ষা চেয়ে সমনগুলিকে “অবাঞ্ছিত” বলে অভিহিত করে পিটিশন দাখিল করেন। উভয় আদালতই তাঁর আবেদন খারিজ করে দিয়েছে।
একজন আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দুমকায় একটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তিনি চলতি ‘আপকি যোজনা, আপকি সরকার, আপকে দ্বার (আপনার প্রকল্প, আপনার সরকার আপনার দোরগোড়ায়)’-কর্মসূচিতে অংশ নেবেন। এই কর্মসূচি ২৪ নভেম্বর ঝাড়খণ্ড রাজ্যে শুরু হয়।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top