News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোন্ডাগাঁও: চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, জানালা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাল যাত্রীরা
Image

কোন্ডাগাঁও: চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, জানালা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাল যাত্রীরা

কোন্ডাগাঁও, ১২ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলার কেশকাল থানার অন্তর্গত জাতীয় সড়কে মঙ্গলবার ভোরে একটি চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগে। প্রাণ বাঁচাতে জ্বলন্ত বাস থেকে ঝাঁপ দেন যাত্রীরা। আগুনে দুই মহিলা ও তিনজন পুরুষ দগ্ধ হয়েছেন। আহত সকলকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন ভোর ৪টে নাগাদ রায়পুর থেকে জগদলপুরগামী একটি মাহিন্দ্রা যাত্রীবাহী বাসে ৩০ নম্বর জাতীয় সড়কের কেশকলের ডিপোর কাছে আগুন লেগে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালক গাড়ি থামালে যাত্রীরা সবাই জানলার কাঁচ ভেঙে বাস থেকে লাফ দিতে থাকে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে কিছুক্ষণের মধ্যেই লক্ষাধিক যাত্রীর মালপত্রসহ পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আগুনে দুই মহিলা ও তিন পুরুষ দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি, বর্তমানে পুলিশ তদন্ত করছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026
Scroll to Top