News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রসাশনকে ঘুমে রেখে চোরা পথে পেঁয়াজ পাচার হচ্ছে বাংলাদেশে, মূল্যবৃদ্ধির জন্য দায়ী দাবি ব্যবসায়ীদের 
Image

প্রসাশনকে ঘুমে রেখে চোরা পথে পেঁয়াজ পাচার হচ্ছে বাংলাদেশে, মূল্যবৃদ্ধির জন্য দায়ী দাবি ব্যবসায়ীদের 

আগরতলা, ১২ ডিসেম্বর: প্রসাশনকে ঘুমে রেখে চোরা পথে পেঁয়াজ পাচার হচ্ছে বাংলাদেশে। মূলত এই কারণে গত দুইদিন ধরে বাজারে পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।প্রতি কুইন্টাল পেঁয়াজ ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। আজ মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা এনফোর্সমেন্ট টিমের অভিযানে এমনটাই তথ্য উঠে এসেছে। 

এদিন ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিক জানিয়েছেন, আজ মহারাজগঞ্জ বাজারে অভিযানে নামে সদর এনফোর্সমেন্ট টিম। অভিযানে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। বাজারে এক ন্যায্যমূল্যের দোকানে চালের মজুতে গড়মিল থাকায় ওই দোকনটি সীল করে দেওয়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, এইদিন বাজারে গিয়ে পেঁয়াজের দোকান পরিদর্শন করা হয়েছে।পরিদর্শনে পেঁয়াজের মূল্য আগের তুলনায় বেড়ে গিয়েছে। এখন প্রতি কুইন্টাল পেঁয়াজ ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। তা স্বাভাবিকের তুলনায় বেশি। বাজারে একেক ব্যবসায়ী পেঁয়াজের একেক রকম দাম রাখছেন। এ বিষয়ে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হলে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

তিনি জানিয়েছেন, বাজারের জনৈক একজন ব্যবসায়ী দাবি করেছেন চোরা পথে পেঁয়াজ পাচার হচ্ছে বাংলাদেশে। মূলত এই কারণে গত দুইদিন ধরে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি কিছুটা পেয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে বলে জানান তিনি। ওই দিনের অভিযানে এক ব্যবসায়ীর পেঁয়াজের মজুত নিয়ে অনিয়ম লক্ষ্য করায় তাঁর দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Releated Posts

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক

কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top