News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্মপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে কুণালের হাজিরা নিয়ে প্রশ্ন
Image

কর্মপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে কুণালের হাজিরা নিয়ে প্রশ্ন

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : আন্দোলনকারী কর্মপ্রার্থীদের সঙ্গে সোমবার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকে থাকবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। প্রশ্ন উঠেছে, নিয়োগের ক্ষেত্রে যখন শাসক দলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে, তখন সেই শাসক দলের নেতা কুণাল কেন থাকছেন বৈঠকে?

প্রায় তিন বছর ধরে রাস্তায় বসে এই চাকরিপ্রাথীরা আন্দোলন করছেন। অবস্থানের ১০০০ দিনে অর্থাৎ শনিবার এসএলএসটি তাঁরা আন্দোলনের ঝাঁঝ বাড়ান। নিয়োগের দাবিতে রাস্তায় বসে প্রতিবাদ জানান তাঁরা। সে দিন সকাল থেকে তাঁদের সঙ্গে যোগ দিতে একে একে পৌঁছন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বসু যখন বক্তব্য রাখছেন, সেই সময় হাজির হন কুণাল ঘোষ। চাকরি প্রার্থীরা তাঁকে দেখে স্লোগান দিতে শুরু করলেও পরে তাঁদের আশ্বস্ত করেন কুণাল। সেখানে বসেই ফোনে কথা বলেন ব্রাত্য বসুর সঙ্গে। পরে তিনিই জানান বৈঠকের কথা। ঠিক হয়, বৈঠকে তিনি নিজেও থাকবেন।

সোমবার কৌস্তভ বাগচী এই প্রসঙ্গে বলেন, “কুণাল ঘোষ গিয়েছিল এসএসসি ও এসএলএসটি চাকরি প্রার্থীদের মধ্যে বিভাজন ঘটাতে।” তিনি প্রশ্ন তোলেন, কুণালের এক্তিয়ার আছে কি ওখানে যাওয়ার? কৌস্তভের বক্তব্য, “এগুলো জলঘোলা করার চেষ্টা চলছে, বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে মালিক-মালকিনকে পাঠাবে বৈঠক।” প্রার্থীদের অনেকেরই এই বিষয়ে সমর্থন নেই বলে মনে করেন তিনি।

অন্যদিকে কুণালের দাবি, তিনি বৈঠকে থাকছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীদের প্রতিনিধি হিসাবে। তবে, বিরোধীরা বলছেন, আদতে চাকরি প্রার্থীদের মঞ্চে বিভাজন ঘটাতেই যাচ্ছেন কুণাল।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top