News Flash

Image

মহকুমা আইনসভার উদ্যোগে অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ ডিসেম্বর।রবিবার অর্থাৎ ১০ ডিসেম্বর ধর্মনগর মহকুমা আইনসভা কমিটির উদ্যোগে আদর্শ সংঘ কমিউনিটি হলে মানব অধিকার দিবস উপলক্ষে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে এদিন উপস্থিত ছিলেন আইনজীবী কোয়েল সিং চৌধুরী এবং আইনজীবী বিকাশ আচার্য।
উপস্থিত অতিথিরা বলেন মানবাধিকার আইন একটি কেন্দ্রীয় আইন সংবিধান এবং আন্তর্জাতিক চুক্তিতে মানুষের যেসব মৌলিক অধিকার ঘোষনা করা হয়েছে সেই সব অধিকারকে সুরক্ষিত করার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে ১৯৯৩ সালে।
 জীবন স্বাধীনতা সাম্য এবং ব্যক্তির মর্যাদা সুরক্ষিত করার ঘোষণা রয়েছে এই আইনে। আমাদের এই সংবিধানে ১৯৬৬ সালের ১৬ই ডিসেম্বর বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত রাষ্ট্রসঙ্ঘের দলিলে মানুষের হাতেই মানুষের জীবন স্বাধীনতা সমতা এবং মর্যাদা বারবার লণ্ঠিত হয়েছে।
 আজও হচ্ছে সবলের দ্বারা দুর্বলের জীবনের এই বঞ্চনা এবং নিপীড়ন কে বন্ধ করার জন্য জাতীয় জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছে। এছাড়াও বক্তাগণ  মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সংস্থার কর্মকর্তাগণ এবং এলাকার ব্যাপক সংখ্যক মানুষ শিবিরে উপস্থিত ছিলেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top