News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ গৃহবধূকে খুঁজে পেতে থানার দ্বারস্থ স্বামী
Image

নিখোঁজ গৃহবধূকে খুঁজে পেতে থানার দ্বারস্থ স্বামী

নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার, ১০ ডিসেম্বর : নিখোঁজ গৃহবধূকে খুঁজে পেতে থানার দ্বারস্থ হয়েছেন স্বামী। জানা যায় শান্তিরবাজার পুর পরিষদের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় দেবনাথ বিগত ১০ বছর পূর্বে নলুয়া কাজীরখিল এলাকার বাসিন্দা সংগীতা দেবনাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিবাহের অনেকদিন সুখের সংসার চললেও গত ২৭শে নভেম্বর বিউটি পার্লারের কাজ শিখবে বলে বাড়ি থেকে বের হয় স্ত্রী সংগীতা দেবনাথ।  কিন্তু পরবর্তী সময় ঘরে আর ফিরে আসেনি উনার স্ত্রী।

 অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে শান্তির বাজার থানার দারস্ত হয় স্বামী।  স্ত্রীর নিখোঁজ হবার বিষয়ে ২৯ শে নভেম্বর শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। অবশেষে নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে সংবাদমাধ্যমের দারস্ত হন স্বামী।  এই ব্যাপারে জানাতে গিয়ে স্বামী জানান উনার স্ত্রী বাড়ি থেকে যাবার সময় নগদ ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্নলঙ্কার নিয়ে যায়।  অসহায় স্বামী এখন চাইছে প্রসাশন যেন ঘটনার সুষ্ঠ তদন্ত করে উনার স্ত্রীকে ফিরিয়ে দেয়।  উনার স্ত্রীকে অর্থের লোভে কেউ অপরহরন করেছে কিনা তানিয়ে প্রশ্ন জাগছে স্বামীর মনে।  এখন দেখার বিষয় নিখোঁজ গৃহবধূকে খুঁজে দিতে আরক্ষা প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top