News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনের প্রাককালে তেলিয়ামুড়ায় বিজেপিতে যোগদান অব্যাহত
Image

লোকসভা নির্বাচনের প্রাককালে তেলিয়ামুড়ায় বিজেপিতে যোগদান অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ ডিসেম্বর : দলত্যাগ অব্যাহত রয়েছে তেলিয়ামুড়া  বিধানসভা কেন্দ্র জুড়ে।শনিবারের পরে রবিবার বিকালে একসভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছে ৫৪জন ভোটার। ২০২৩ সালের কংগ্রেস এর বিজিত প্রার্থী গৌরীশঙ্কর রায় বিজেপিতে যোগদান এরপরে রবিবার বিকালে তেলিয়ামুড়া বিধানসভার ৩৯,৪০ এবং ৪৯ নম্বর বুথ এলাকার সিপিআইএম এবং কংগ্রেস দলের সমর্থক ১৫ পরিবারের ৫৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। নবাগতদের হাতে পতাকা দিয়ে ডলে বরণ করে নেন  বিধানসভার মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর পিতা রূপক সরকার, সহ পুর পিতা মধু শুধন রায়,মন্ডল সম্পাদক  নন্দন রায়,  গোপাল বর্মন ,  কাউন্সিলর বিমল রক্ষিত সহ প্রমুখ।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ীকা কল্যানী সাহা রায় বলেন বর্তমান সময়ে গোটা দেশ তথা রাজ্য জুড়ে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নের গ্যারান্টি মোদি সরকার, বিশেষ করে সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে দেশবাসী বুঝে গেছেন ইন্ডিয়া জোটের কোন ভবিষ্যৎ নেই, এই কারণে শুধু তেলিয়ামুড়া না, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী শিবির থেকে শাসক দলে যোগদান অব্যাহত ।

 নবাগতদের ভারতীয় জনতা পার্টি পরিবারের স্বাগত জানিয়ে বিধায়িকা  সাহা রায় দাবী করেন আগামী দিনে সকলকে সাথে নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার মার্গ দর্শনে উন্নয়নের গতি অব্যাহত থাকবে।আগামীদিনে  আরো বহু বিরুধী নেতৃত্ব ও সমর্থক দলত্যাগ করে বিজেপি শিবিরে যোগদান করবে বলে খবর।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top