News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য জুনিয়র টেনিস আসরে ক্রিস্টাল, ঋত্বিকা চ্যাম্পিয়ন
Image

রাজ্য জুনিয়র টেনিস আসরে ক্রিস্টাল, ঋত্বিকা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্য জুনিয়র টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র বালিকা বিভাগে ঋত্বিকা দাস চ্যাম্পিয়ন হয়েছে। বালক বিভাগে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে ক্রিস্টাল সরকার। বালিকা বিভাগের স্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে ঋত্বিকা দাস ৬-৩, ৭-৬ এবং টাই ব্রেকারে ৭-৫ সেটে অভিষিক্তা চৌধুরী কে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। বিজিত অভিষিক্তা পেয়েছে রানার্স ট্রফি। এর আগে প্রথম সেমিফাইনালে অভিষিক্তা চৌধুরী ৮-০ সেটে দিয়া দেববর্মাকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। দ্বিতীয় সেমিফাইনালে ঋত্বিকা দাস ৮-৩ সেটে অভিপ্সা রায় কে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পেয়েছে।। বালক বিভাগের ফাইনালে ক্রিস্টাল সরকার ৬-৩ ও ৬-০ সেটে অভিরূপ সরকারকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। বিজিত অভিরূপ পেয়েছে রানার্স আপ খেতাব। এর আগে প্রথম সেমিফাইনালে ক্রিস্টাল সরকার ৮-০ সেটে বিপ্রজিত রায় কে হারিয়ে এবং দ্বিতীয় সেমিফাইনালে অভিরুপ সরকার ৮-৩ সেটে সৃজন পুরকায়স্থকে হারিয়ে ফাইনালে উঠেছিল। মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে আজ, রবিবার দিনভর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে আটটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য টেনিস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট বিধান রায়। উদ্বোধনী অনুষ্ঠানে এসোসিয়েশনের সহ-সভাপতি তড়িৎ রায়,  সম্পাদক সুজিত রায়, জয়েন্ট সেক্রেটারি অরূপ রতন সাহা, চিন্ময় দেববর্মা, কোষাধ্যক্ষ মৃন্ময় সেনগুপ্ত, সদস্য অমিয় কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এবারের টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগের সিঙ্গেলসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চীফ আম্পায়ার প্রণব চৌধুরী প্রতিযোগিতা পরিচালনা করেন। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top