News Flash

  • Home
  • খেলা
  • জুটমিলকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে প্রগতি পি.সি
Image

জুটমিলকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে প্রগতি পি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে প্রগতি প্লে সেন্টার। ,প্রথম ম্যাচে কর্নেল চৌমুহনীকে হারানোর পর আজ, রবিবার দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় পেয়েছে জুটমিল প্লে সেন্টারকে ৬৪ রানের ব্যবধানে হারিয়ে। ‌ খেলা ছিল সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গ্রুপ-বি এর ম্যাচ। তালতলা স্কুল গ্রাউন্ডে। সকালে অনুকূল আবহাওয়ার জন্য সোয়া ঘন্টা অপেক্ষার পর ম্যাচ শুরুতে টস জিতে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ৪০ ওভারে নয় উইকেটে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে জুটমিল কোচিং সেন্টারের ইনিংস ৯৭ রানে গুটিয়ে যায়। বিজয়ী দলের পক্ষে শ্রেষ্ঠাংশু দেব সর্বাধিক ৮৮ রান করার সুবাদে ম্যাচের সেরা হয়। শ্রেষ্ঠাংশু ১২৪ বল খেলে বারোটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৮ রান পায়।  এছাড়া, জুট মিল প্লে সেন্টারের অপরাজিত বৈশ্য ১১ রানে চারটি এবং সৌম্যজিৎ মজুমদার ৩১ রানে তিনটি উইকেট পেয়েছে। প্রগতির উজ্জ্বল দেবনাথ পেয়েছে ২৭ রানে তিনটি উইকেট।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top