News Flash

  • Home
  • দিনের খবর
  • কোচবিহারে নদী থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ
Image

কোচবিহারে নদী থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

গয়েরকাটা, ১০ ডিসেম্বর (হি. স.) : কোচবিহারে নদী থেকে উদ্ধার দু’দিন ধরে নিখোঁজ ব্যক্তির দেহ । রবিবার জেলার গয়েরকাটায় আংরাভাসা নদী থেকে দেহটি উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শম্ভু শর্মা (৪০)। গয়েরকাটার জ্যোতির্ময় কলোনী এলাকার বাসিন্দা। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারাই গয়েরকাটা চা বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া আংরাভাসা নদীর ধারে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে। এরপর পুলিশ ও পরিবারের লোকজনকে খবর দিলে পরে তারা এসে ওই ব্যক্তিকে চিহ্নিত করেন।
স্থানীয় সূত্রে খবর, শম্ভু শর্মা দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। গতকাল রাতে তার পরিবারের তরফে বিন্নাগুড়ি আউট পোস্টে তার নিখোঁজের অভিযোগ লিখিতভাবে জানানো হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top