News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় গ্রুপ-সি পদে ১১৯৯ জন পাচ্ছেন অফার, ১৬ ডিসেম্বর অনুষ্ঠান
Image

ত্রিপুরায় গ্রুপ-সি পদে ১১৯৯ জন পাচ্ছেন অফার, ১৬ ডিসেম্বর অনুষ্ঠান

আগরতলা, ৯ ডিসেম্বর : গ্রুপ-সি পদে নিয়োগে অফার বিলির আরও একটি উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। আগামী ১৬ ডিসেম্বর জেআরবিটি যোগ্যতা সম্পন্ন ১১৯৯ জনের হাতে অফার তুলে দেওয়া হবে। ওইদিন দুপুর ১২টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী যোগ্য প্রার্থীদের হাতে অফার তুলে দেবেন। 

এ-বিষয়ে গতকাল সচিবালয়ে বিভিন্ন দফতরের প্রধান ও সচিবদের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গ্রুপ-সি পদে জেআরবিটি যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের হাতে অফার তুলে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের খবর, গ্রুপ-সি পদে ১১৯৯ জনের হাতে অফার তুলে দেওয়া হবে। তাঁদের মধ্যে সাধারণ শ্রেণীর ৭১৩ জন, তপশীলি জাতির ১৯৪ জন এবং তপশীলি জনজাতি শ্রেণীর ২৯২ জনকে অফার দেওয়া হবে। 

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top