News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে ব্যবসায়ীর উপর হামলা, মামলা হলেও গ্রেপ্তার নেই
Image

বিশালগড়ে ব্যবসায়ীর উপর হামলা, মামলা হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ জুন৷৷ বুধবার রাত্রি দশটা নাগাদ বিশালগড় থানাধীন পূর্ব লক্ষীবিল এলাকার এখ ব্যাবসায়ী বিপ্লব দেব দোকান বন্ধ করার সময় এলাকারই বাসিন্দা লিটন সরকার ও তার ছোট ভাই টিটন সরকার মদমও অবস্থায় ব্যাবসায়ী বিপ্লব দেব এর উপর দা এবং কাঠের চেলি নিয়ে হামলে পড়ে৷ এবং তার মাথায় এলোপাথারি ভাবে মারতে থাকে৷ এমনাবস্থায় তার চিৎকার শুনে বিপ্লব দেব এর ছোট ভাই বাড়ী থেকে দৌড়ে আসে ভাইকে বাঁচাবার উদ্দেশ্যে৷ কিন্তু এলাকারই সমাজদ্রোহী হিসাবে পরিচিত লিটন ও টিটন সরকার দুই ভাই মিলে বিপ্লব দেব এর ছোট ভাই রাজু দেব কেও তাদের সন্দ্রান থেকে রেহাই দেয় নি৷ অভিযোগ মদমও দুই ভাইয়ের দায়ের কোপে আহত দুই ভাই৷ অভিযোগ বড় ভাই লিটন সরকার দিন রাত্রি মদের নেশায় থাকে, এবং গ্রামের মধ্যে প্রায়শই কুকর্ম করে আসছে বলে অভিযোগ৷ ছোট ভাই টিটন ছেলে হিসাবে ভাল হলেও বড় ভাইয়ের গুন সবগুলিই প্রভাবিত করছে ছোট ভাইয়ের মস্তিকে৷ এমনটাই অভিযোগ এলাকাবাসীদের৷ পরবর্তী সময়ে আহত দুই ভাইয়ের চিৎকারে এলাকাবাসীরা ছুটে আসলে পালিয়ে যায় সমাজদ্রোহী দুই ভাই৷ এলাকাবাসীরা তৎক্ষনাত তাদের মাটি থেকে তুলে নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা পেয়ে তাদের রেফার করে৷ পরবর্তী সময়ে সমাজদ্রোহী লিটন ও টিটন সরকারের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করা হয়৷ যদিও পুলিশ তাদের এখনও আটক করতে সক্ষম হয়নি৷ এলাকাবাসীদের অভিযোগ বহুদিন যাবৎ লিটন সরকারের ক্রমে অতিষ্ট গ্রামবাসী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top