News Flash

  • Home
  • Uncategorized
  • মধুপুরে পথ দূর্ঘটনায় গুরুতর জখম তিনজন
Image

মধুপুরে পথ দূর্ঘটনায় গুরুতর জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ বিশালগড় থানাধীন মধুপুরে পথ দুর্ঘটনায় তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের মধ্যে দুজনকে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ শিশু দেববর্মা নামে এক যুবকের অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায়, মধুপুর থেকে একটি অটো রিক্সা অতিরিক্ত যাত্রী নিয়ে সেকেরকোটের দিকে আসছিল৷ অটোতে তিনজন যাত্রী পরিবহনের কথা থাকলেও ঐ অটোতে নয়জন যাত্রী পরিবহন করা হচ্ছিল৷ অটোটি অতিরিক্ত যাত্রী নিয়ে মধুপুর হাসপাতাল সংলগ্ণ এলাকায় বাঁক নেওয়ার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ তখনই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়৷ প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর পাঠান৷ দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর হাসপাতালে নিয়ে যান৷ তাদের মধ্যে দুজনকে মধুপুর হাসপাতালে চিকিৎসা চলেছে৷ অপর একজনকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে৷ দুর্ঘটনার পর অটোর চালক পালিয়ে যায়৷ বিশালগড় থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অটো চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top