News Flash

  • Home
  • Uncategorized
  • ঠেলার নাম বাবাজি, গণচাপে পুলিশের নেশা বিরোধী অভিযান
Image

ঠেলার নাম বাবাজি, গণচাপে পুলিশের নেশা বিরোধী অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ আগরতলা শহর এলাকা হৃতগৌরব পুনরুদ্ধারের জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করার পর অবশেষে শীতঘুম থেকে জেগে উঠেছে পুলিশ৷ মহারাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করেছে৷ এই ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে৷ তার নাম দীপঙ্কর বসাক৷ বাড়ি প্রতাপগড় এলাকায়৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ জানা যায়, গত পরশু মহারাজগঞ্জ বাজার সংলগ্ণ এলাকার কয়েকটি ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আগরতলা পূর্ব থানায় ডেপুটেশন দেওয়া হয়েছিল৷ আগরতলা  শহর এলাকাকে বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এলাকাকে নেশার কবল থেকে মুক্ত করা এবং হৃতগৌরব পুনরুদ্ধারের দাবি জানানো হয়েছিল৷ শেষ পর্যন্ত একপ্রকার চাপের মুখেই পুলিশ মহারাজগঞ্জ বাজারে নেশা বিরোধী অভিযানে নামতে বাধ্য হয়েছে৷ অবশ্য এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মহারাজগঞ্জ আউট পোস্টের পুলিশ জানিয়েছে৷ উল্লেখ্য, রাজধানী আগরতলা শহর এলাকা সংসৃকতির পীঠস্থান বলেই পরিচিত৷ সংসৃকতির এই পীঠস্থানকে কলুষিত করার জন্য দীর্ঘদিন ধরেই অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে একাংশের সমাজদ্রোহী ও অতি মুনাফা লোভী নেশা সামগ্রী পাচারকারীরা৷ তাদের কবলে পড়ে আগরতলা শহর কলঙ্কিত হচ্ছে৷ আগরতলা শহর এলাকায় প্রতিনিয়ত  ফেন্সিডিল, কোরেক্স সহ নানা নেশাজাতীয় সামগ্রী মজুত হচ্ছে৷ এসব সামগ্রী আন্তর্জাতিক সীমান্ত পথে বাংলাদেশে পাঠানো হচ্ছে৷ শুধু বাংলাদেশের যুব সমাজই নয়, এরাজ্যের যুব সমাজও এসব নেশাসামগ্রীর কবলে পড়ে মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ এই অধঃপতনের হাত থেকে সমাজ ব্যবস্থাকে  রক্ষা করতে এবং আগরতলা শহরের হৃতগৌরব পুনরুদ্ধারের জন্য সুশীল সমাজ জোরালো দাবি তুলেছেন৷ তাদের অভিযোগ পুলিশ সবকিছু জেনেশুনেও কালো টাকা হাতানোর জন্য তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না৷ সমাজ ব্যবস্থা কলুষিত হওয়ার জন্য আরক্ষা প্রশাসনকেই দায়ী করে চলেছেন সুশীল সমাজ৷ পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করলে সংসৃকতির পীঠস্থান আগরতলাকে আরো স্বচ্ছতার পথে এগিয়ে নিয়ে যাওয়া সহজ বলে তারা অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top