News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাস সিলিন্ডারে মিলল জল হয়রানির শিকার ভোক্তা
Image

গ্যাস সিলিন্ডারে মিলল জল হয়রানির শিকার ভোক্তা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ জুন৷৷ ভর্তুকি সহ ৬৫০ টাকা দিয়ে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়েছেন? কপাল মন্দ থাকলে কিছু পরিমান জল ও পেয়ে যেতে পারেন মুফতে৷ মঙ্গলবার শ্রীমা গ্যাস এজেন্সির এক গ্রাহক সিলিন্ডার নিয়ে হাজির হয়েছিলেন কাউন্টারে৷ তাকে সিলিন্ডারে কি পরিমান জল রয়েছে তা পরিমাপের জন্য পাঠানো হল এজেন্সির চিরাকুটিস্থিত গোডাউনে৷ ওজনে জানা গেল ৪কেজি জল রয়েছে৷ সিলিন্ডারে ১৪৫ কেজি গ্যাস থাকে জল ৪কেজি বাদ দিয়ে ১০৫ কেজি গ্যাস গ্রাহক পুড়েছেন৷ তাই ৫০০ টাকা জমা দিয়ে তবেই ভর্ত্তি সিলিন্ডার পেলেন ভাগ্যবান গ্রাহক৷ অথচ সেই গ্রাহকের সিলিন্ডার সমস্যার কারনে চুল্লি নষ্ট হওয়ায় নতুন চুল্লি, পাইপ কিনতে হয়েছে৷ বাড়ি থেকে এজেন্সি, এজেন্সি থেকে চিরাকুটিস্থিত গোডাউনে সিলিন্ডার নিয়ে যাতায়াতের ভাড়াও গুনতে হল৷ এভাবেই প্রতিনিয়ত গ্রাহকরা প্রতারিত হচ্ছেন৷ এসব কারনে যদি কোনও দুর্ঘটনা ঘটে তবে এর দায় কি শ্রীমা গ্যাস এজেন্সি নেবে? যেহেতু কোনও প্রতিকার হবেনা, এজেন্সির মালিক কমরেড তপন ভট্টাচার্য তার একচেটিয়া বাণিজ্য চালিয়ে যাবেন তাই প্রতারিত গ্রাহক সাক্ষাৎকায় দিতে রাজি হননি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top