News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলাম দ্বাদশ সুকলের বেহাল অবস্থা নিয়ে হেলদোল নেই কর্তৃপক্ষের
Image

চড়িলাম দ্বাদশ সুকলের বেহাল অবস্থা নিয়ে হেলদোল নেই কর্তৃপক্ষের

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ জুন৷৷ সিপাহীজলা জেলার চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সনামধন্য বিদ্যালয় হিসাবে পরিচিত৷ কিন্তু বৎসর দুয়েক ধরে বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো তা খুবই করুণ৷ এই বিদ্যালয়ে দক্ষিম চড়িলাম, ধারিয়াহল, ছেচরীমাই, সিলেটিয়ামুড়া, আড়ালিয়া এসমস্ত এলাকা থেকে ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করতে আসে৷ বিদ্যালয়ে মোট ছাত্র/ছাত্রীর প্রায় পাঁচশতেরও বেশী শিক্ষক শিক্ষিকায় ও স্বপ্লতা নেই৷ সব মিলিয়ে পড়াশোনা বিদ্যালয়ে ভালো হওয়ার কথা৷ কিন্তু বিদ্যালয়ে নেই পঠন পাঠনের পরিকাঠামো৷ তাছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রায়ই দেরী করে আসে৷ এলাকাবাসীরা অভিযোগ করে বলেন শিক্ষক শিক্ষিকা পঠন পাঠন করাতে এতো উদাসীন যে ঠিক সময়মতো শেণীকক্ষে যায় না৷ এমনকি পাঠদান সঠিক ভাবে করান না৷  বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র দাস কেন এ বিষয়ে নজর দেয়নি এলাকাবাসী ক্ষুব্ধ৷ তাছাড়া দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীর তাদের হাতে মার্কশীট দিতে পারেননি দিলীপ বাবু৷ এই বিষয়ে জল্পনা কল্পনা চলছে অভিভাবক মহলে৷ বিদ্যালয়ের পরিষেবা এবং  পরিকাঠামোগত প্রচন্ড অভাব রয়েছে এই বিদ্যালয়ে৷ অভিভাবকরা এসকল বিষয়ে সরব তখন বিদ্যালয় উন্নয়ন কমিটিকে এনে প্রধান শিক্ষক দীলিপ চন্দ্র দাস বিদ্যালয় পরিচালন সকল বিষয় নিয়ে আলোচনা করাই উচিৎ বলে মনে করেন অভিভাবক মহলের একাংশ৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top