News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজনৈতিক সন্ত্রাসে মৃত পরিবারের কল্যাণে রাজ্য সরকারের গৃহীত প্রকল্পে ১৫ জনকে সরকারি চাকরি : কৃষি মন্ত্রী
Image

রাজনৈতিক সন্ত্রাসে মৃত পরিবারের কল্যাণে রাজ্য সরকারের গৃহীত প্রকল্পে ১৫ জনকে সরকারি চাকরি : কৃষি মন্ত্রী

আগরতলা, ৭ ডিসেম্বর : ৯ মার্চ ২০১৮ সালের আগে রাজনৈতিক সন্ত্রাসে মারা গেছেন এমন পরিবারের কল্যাণে রাজ্য সরকারের গৃহীত প্রকল্প অনুসারে এখন পর্যন্ত ১৫ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ এ সংবাদ জানান। কৃষিমন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করার পর ২০২০ সালের ২৩ ডিসেম্বর সিদ্ধান্ত নেয় যে ২০১৮ সালের মার্চের আগে রাজনৈতিকভাবে খুন হয়েছেন এমন পরিবারের পাশে দাঁড়াবে। সেই পরিবারে একটি করে সরকারি চাকরি প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়। এরজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্ক্রুটিনি কমিটি গঠন করা হয়। এই স্ক্রুটিনি কমিটি তদন্ত করে সুপারিশ করার পর চাকরি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত ২৬টি আবেদনপত্র জমা পড়েছে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে। এরমধ্যে স্ক্রুটিনি কমিটি তদন্ত সাপেক্ষে ১৫ জনের নাম সুপারিশ করেছে। যাদের পরিবর্তিতে চাকরি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন স্কুটিনি কমিটি পুনর্গঠিত হয়েছে। বর্তমানে এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ ও কনভেনার হচ্ছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইন সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব, আরক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ আরও জানান, আজ এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬টি আবেদনপত্রের পর্যালোচনা করে ৩টি পরিবারে চাকরি দেওয়ার সুপারিশ করা হয়। তিনি জানান, ২০১৮ সালের ৯ মার্চের আগে যাদের পরিবার রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে কিন্তু এখনও পরিবারের পক্ষ থেকে সরকারি সহায়তার জন্য আবেদন করেননি তারাও সংশ্লিষ্ট মহকুমা শাসকের অফিসে গিয়ে নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবেন।

Releated Posts

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top