ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। জয় দিয়ে দারুন সূচনা গোমতী জেলা দলের। অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে গোমতী জেলা দল টাই ব্রেকারে পেনাল্টি শুট আউটে ৩-১ গোলের ব্যবধানে সিপাহীজলা জেলা দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত অবস্থায় শেষ হলে, ম্যাচ টাইব্রেকারে পেনাল্টি শুট আউট-এর দিকে গড়ায়। রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার অঙ্গ হিসেবে অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফুটবল টুর্নামেন্ট দক্ষিণ জেলার বিলোনিয়া ওল্ড টাউন হল গ্রাউন্ডে আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সভাধিপতি শ্রীমতি কাকলি দাস দত্ত। অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বিধায়ক স্বপ্না মজুমদার, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শুরুতে স্বাগত ভাষণ রাখেন দপ্তরের সহ অধিকর্তা মিহির শীল। সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদও জানান।

স্কুল স্পোর্টস গার্লস ফুটবলের উদ্বোধনী ম্যাচে গোমতী জেলা জয়ী
Tags:
Releated Posts
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…


















